স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সোমবার দুপুরে বেতগঞ্জ বাজার প্রাথমিক বিদ্যালয়ে ও কোরবান নগর ইউনিয়নের আলমপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকালে সুনামগঞ্জ পৌর শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়।
এরপর সাধারণ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাই কে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে কোষাধ্যক্ষ ইস্তিয়াক শামীম, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সলিমউল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোরবান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা শামছুউদ্দিন, যুবলীগ আফরোজ রায়হান প্রমুখ।
- প্রধানমন্ত্রী বরাবর দারুল আরকাম মাদরাসা শিক্ষকদের স্মারকলিপি
- বোরো চাষে কৃষকের লাভ কমেছে ৪০ শতাংশ-বিআইজিডির গবেষণা


