জগন্নাথপুর অফিস
ব্রিটেনের একটি কলেজ থেকে জেসিএসই পরীক্ষায় সব কয়টি বিষয়ে সর্বোচ্চ মার্কস পেয়ে মল্লিক আফিফা নূছরাহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বৃটেনের নিউক্যাসল শহরের ইমানুয়েল কলেজ থেকে সে এ কৃতিত্বপূর্ণ ফলাফল করে। গত ১২ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
সে জীববিজ্ঞান, রসায়ন, ইংরেজী ভাষা, ইংরেজী সাহিত্য, জার্মান, ইতিহাস, পদার্থ বিজ্ঞান, ধর্মীয় শিক্ষা, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও ল্যাটিন এই ১১টি বিষয়ে শতভাগ মার্কস পেয়ে উত্তীর্ণ হয়।
মল্লিক আফিফা নূছরাহ এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার সকল শিক্ষক, শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের নিবিড় তদারকি ও তার মা, বাবার উৎসাহ অনুপ্রেরণা তার এ সফলতায় ভূমিকা রেখেছে বলে সে এক প্রতিক্রিয়ায় জানায়। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে এই সেক্টরের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
দেশে অবস্থানরত আফিফা নুছরাহ’র নানা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা বিএনপির সহসভাপতি মঈন উদ্দিন সুহেল জানান, নুছরাহ আমার বড় মেয়ের সন্তান। নাতিনের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা আনন্দিত। তিনি তাঁর নাতিনের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।


