দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ দেশের সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে ও শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশকে একটি উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করার জন্য আমার কাজ করে যাচ্ছি।
শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীকে সারাদিন বইয়ের মধ্যে না রেখে খেলাধুলা ও অন্যান্য বই পড়তে দিতে হবে। তাহলেই মেধার বিকাশ ঘটবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যখন লেখা পড়া করেছি, তখন এত সহজেই বিদ্যালয়ে যেতে পারতাম না। বাড়ির কাছে বিদ্যালয় ছিল না। এত সুন্দর রাস্তা-ঘাট ছিল না। ২-৩ মাইল পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হতো। এখন বাড়ির কাছেই বিদ্যালয়। আমি আশা করবো তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের নেতৃত্ব দিবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই শিক্ষার মান ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে। অসংখ্য স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমরা হাওর অঞ্চলের যোগাযোগ ও বিদ্যুতের উন্নয়ন করেছি। আগামী দু-এক বছরের মধ্যে এ দেশের কোন পরিবার বিদ্যুতের আওতার বাইরে থাকবে না।
তিনি বলেন, আমাদের নিজ দেশের টাকা দিয়ে আমরা পদ্মা সেতুর কাজ করছি। এ দেশ এখন বিশ্বের বুকে একটি রোল মডেল। বিভিন্ন দেশের মানুষ এখন বাংলাদেশকে নিয়ে গবেষণা করছে।
সভায় ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী আল মামুন, ইফ্ফাত জাহান’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ লুৎফুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মুরছালিন আহমদ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলিছুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, এমএ মান্নান মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. নিজাম উদ্দিন খান।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষার্থীর অভিভাবক ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, দ. সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক ও উত্তরণ ক্লাব সভাপতি মনিরুজ্জামান সুজন।
কোরআন তেলাওয়াত করে আমিনা খাতুন, গীতা পাঠ করে আকাশ চন্দ্র দাস রুদ্র ও নাচ ও গান পরিবেশন করে ¯েœহা দাস, মৌসুমী দত্ত, পূর্ণা তালুকদার।
এ সময় মন্ত্রী দ. সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলার প্রথম গ্রেডে ১০ জন, দ্বিতীয় গ্রেডে ১৫ জন করে মোট ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, প্রাইজবন্ড, ক্যালেন্ডার ও বিভিন্ন বই পুরস্কার প্রদান করেন।


