Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বৃদ্ধের লাশ উদ্ধার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বৃদ্ধের লাশ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুলিশের ধাওয়া খেয়ে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কুশিয়ার নদীর বাগময়না এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান উদ্ধারকারীরা। গত দুই দিন ধরে পুলিশ এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে বুধবার বিকেলে জুয়া খেলছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জুয়ার আসরে অভিযান চালান। সেখানে পুলিশের ধাওয়ায় চার ব্যক্তি কুশিয়ারায় ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) নিখোঁজ হন। শুক্রবার সকালে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।