শান্তিগঞ্জ প্রতিনিধি
ভাদ্রের শুরুতে ছিলো বৃষ্টি কমে যাওয়ার আভাস। আমন ধানের চারা রোপনের সময় কিছুটা বেগ পোহাতে হলেও শেষমেশ ঠিকমতই হয়েছিলো সবকিছু। হলদেটে ধানের চারা রোপনের পর আশ্বিনের প্রথম সপ্তাহ থেকে কাঁচাসবুজ রঙ ধরতে শুরু করে ধানের চারা। কিন্তু বিপত্তি সৃষ্টি করে বৃষ্টিহীনতা। আশ্বিন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া প্রচ- রোদ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমন ধানের জন্য। চিন্তার রেখা এঁকে দেয় কৃষকদের কপালে। তখন একফোঁটা পানির জন্য প্রতিদিন আকাশের দিকে চেয়ে স্রষ্টার কাছে প্রার্থনা করতেন কৃষকরা। অবশেষে বৃষ্টি এলো, টানা বৃষ্টি। চিন্তা কেটে গেলো কৃষকদের। বলছিলাম শান্তিগঞ্জ উপজেলার আমন চাষীদের কথা।
গত শনিবার থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে শান্তিগঞ্জ উপজেলায়। এতে ধানের চারা সতেজ হতে শুরু করেছে। কৃষকরা জানান, আমন জমি নিয়ে তারা খুব দুশ্চিন্তায় ছিলেন। শুরু থেকেই প্রচ- রোধে জমির পানি শুকিয়ে গিয়েছিলো। সময় মতো বৃষ্টি হয়েছে। তা না হলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেতো ‘সোনার আগন মাইয়া’ ধান।
উপজেলার পশ্চিম পাগলা, দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃষক রশিদ আলী, চাঁন মিয়া ও আবদুস সাত্তারের সাথে। তারা মুখে একচিলতে হাঁসি নিয়ে বলেন, আমরা গরীব মানুষ। আল্লাহর উপর ভরসা খইরা জমিনো রোয়া দেই। যেমেলা রইদ আরম্ভ অইছিল, ধান সবতা জ্বলিগেলোনে। আল্লার মায়া। মেঘ অইছে। অখন ধানের চেহারা কিছু ফিরত আইছে। আমরা খুশি। আল্লাহ’র শুকরিয়া।


