বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বিশ্বম্ভরপুরে বন্যার আশংকা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠােেনর প্রাঙ্গণ ডুবে গিয়ে বন্যার আশংকা দেখা দিয়েছে। গত কয়েক দিন যাবত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে বিশ্বম্ভরপুর-তাহিরপুর রাস্তার শক্তিয়ারখলা ১০০ মিটার ব্রীজ এলাকায় প্রায় ১ কিলোমিটার রাস্তা পানিতে ডুবে গেছে। ফলে উক্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে নৌকা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও কাটখালী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও প্রাঙ্গণ পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধির কারণে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যাল, বালিকা উচ্চ বিদ্যালয় ও কাটখালী উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়াও নি¤œাঞ্চলের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট ডুবে গেছে, কিছু কিছু এলাকায় সবজি সহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে,  ঘরবাড়িও ক্ষতির সম্মুখীন হড়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো বড় বন্যার আশংকা রয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত বলেন,‘সলুকাবাদ ইউপির ধুপাজান চলতি নদী পাড় এলাকার কিছু বাড়িঘর ঢলের পানিতে সামন্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’