সুমনা তালুকদার
আমি দাঁড়িয়ে ছিলাম একা
জানি পাবই তোমার দেখা
এলে যখন থেমে গেলাম
হাত বাড়িয়ে ছুঁয়ে দিলাম।
এলে যখন ভালই ছিলাম
থেমে হঠাৎ যেনই গেলাম,
তুমি রবে নিরবে নিভৃতে
যত হৃত মন্দিরে আনন্দে।
বৃষ্টি, তোমার স্পর্শের অনুভবে
মোর হৃদয় ভেঙ্গেছে সেইকবে,
কত দিবস কত রজনী
কেন এলেনা ওগো সজনী।