বৃহস্পতিবার সহায়তা পেল ২৯টি পরিবার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমজীবী ও দরিদ্র ২৯টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে ৩৬৭টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। এ ছাড়া ১১৫জন অসহায় মানুষকে একবেলা রান্নাকরা খাবার খাওয়ানো হয়েছে। আগামিকাল শুক্রবারও একইভাবে জেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে সৃষ্ট এই সংকটে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবী।
আজ সংগঠনের তহবিলে যাঁরা অর্থ সহায়তা দিয়েছেন তাঁরা হলেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ১০০০০টাকা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মো. সাহারুল ইসলাম ১০০০টাকা, সুনামগঞ্জ শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নমিতা সরকার ১০০০টাকা, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সূর্যিতা দত্ত ইস্টি ১০০০টাকা, একই শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শুভনিতা দে প্রাচী ১০০০টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া:
যে এলাকায় খাদ্যসামগ্রী বা সহায়তা বিতরণ করা হয় প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। এরপর যাদের সহায়তা দেওয়া হবে তাদের একেবারে কাছাকাছি কোনো দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। পরে দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় কোনো ছবি তোলা হয় না। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন, অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪।
প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫১), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাডভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাসান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১২-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী মো. রাজু আহমেদ (০১৭০৬-৪০০৫৬৫)।
নোট: নামের তালিকা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়।