এস ডি সুব্রত
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
দলবেঁধে কোপ মারে
ধর্মের আবরণে ধর্মহীনতার খেলা
আদিম অসভ্যতা
অন্ধকারে ফিরে যাওয়া
বিবেকবর্জিতদের অমানবিক কর্মকান্ড
লজ্জায় ঘৃণায় বার বার মরে যাই
মরে গিয়ে বেঁচে থাকি
বড় বেয়ারা আমি
ক্ষোভে যন্ত্রনায় কাতর হই
প্রতিকার নেই যেন
বড় অসহায় সভ্যতার আলোয় দাঁড়িয়ে
সমষ্টির এমন করুন কাহিনী
সংঘবদ্ধ আক্রমন এ কোন অশনি সংকেত
নির্বিকার অসহায়ত্ব
বেঁচে থেকেও মরে যাই ,
এমনভাবে তো বাঁচতে চাই নি
অসহায় করুন কান্না দেখব বলে তো
লাল সবুজ কে বুকে ধারন করিনি
সবাই মিলে একসাথে বাঁচব বলেইতো
প্রতিদিন স্বপ্নের পথে হাঁটি
দেশ মা মাটি আর মানুষকে
এতো ভালবাসি
তবে কেন এ অমানবিকতা
এই কান্না এই আহাজারি!


