ছাতক প্রতিনিধি
ছাতকে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আন্দোলন-সংগ্রাম আব্যাহত থাকবে। আরো একটি নীলক্সার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী সরকার। এদেশে ভোটারবিহীন নির্বাচন আর হতে দেয়া যাবে না। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। মুক্তি চায় তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে-তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার।
বুধবার বিকেলে জাউয়ায় একটি কমিউনিটি সেন্টার ছাতকের জাউয়াবাজার , ভাঁতগাও, সিংচাপইড় ও চরমহল্লা ইউনিয়ন বিএনপি’, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিলের যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি তকদ্দুছ আলী পীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ শাহ সৈয়দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, লিয়াছ উদ্দীন, কয়েছ মিয়া, শেখ আপ্তাব আলী, আতিকুর রহমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমরু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি নেতা অ্যাড. আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী, জেলা যুবদলের সদস্য গাজী মিলটন, যুবদল নেতা আজিজুর রহমান, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এস এম সেফুল, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা লিকসন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, খালেদ মাহমুদ সুজন, আনোয়ার হোসেন, ওলিউর রহমান আলেক, কাওছার আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, আলা উদ্দীন, সদস্য জাকারিয়া আলী প্রমুখ।
- ভাষাসাংস্কৃতিক বিচ্ছিন্নতা
- ‘পুলিশি নির্যাতনে’ উজির মিয়ার মৃত্যু. পুলিশের ভাবমূর্তির জন্য ঘটনার সত্যতা উদ্ঘাটিত হওয়া আবশ্যক


