স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের সংগঠক মো. হোসেন বখত ফাউন্ডেশনের উদ্যোগে বেগম নূর জাহান বখত ৫ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় ৬টি উপজেলার ৩৫টি বিদ্যালয় থেকে ৬৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বপালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা ও পরীক্ষা সমন্বয়কারী ছিলেন সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস।
সকালে পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর দীলিপ কুমার মজুমদার, এজিপি মো. আজিজুর রউফ (বিপব), অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো. শওকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অ্যাড. নজরুল ইসলাম, আ. লীগ নেতা মো. আব্দুনূর খান, এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত বহলুল প্রমুখ।
ওইদিন বিকালে একই বিদ্যালয়ে শাহ আছদ আলী পীর (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর ১১তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬টি উপজেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, বিদ্যালয়ের সভাপতি ইয়াকুব বখত বহলুল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, লেখক সৈয়দ বদরুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, শিক্ষক শামসুল হুদা ও দেলোয়ার হোসেন। পরীক্ষা নিয়ন্ত্রক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা, সমন্বয়কারী মো. মুজিবুর রহমান পীর।
- গোবিন্দগঞ্জে হোটেল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
- মহিলা কল্যাণ কেন্দ্রের উদ্যোগে রামেন্দ্র ভূষণ রায়ের শোক সভা


