বেগম নূর জাহান বখ্ত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
বেগম নূর জাহান বখ্ত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের এইচ.এম.পি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে এই বৃত্তি প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ সংগঠক হোসেন বখ্ত ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখ্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান, সরকারী এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইয়াকুব বখ্ত বহলুল।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, সমন্বয়কারী আমিন উল্লাহ, শিক্ষানুরাগী মুজিবুর রহমান পীর, শিক্ষার্থী প্রাপ্তি রাণী বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. সামছুল হুদা। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন অতিথিরা।