বেগম রোকেয়া দিবসে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
নারী ও মানবমুক্তির অগ্নিশিখা মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন গতকাল শনিবার বেগম রোকেয়া দিবসে ‘জ্বালো জ্ঞানের আলো, জ্বালো প্রাণের আলো’ স্লোগান নিয়ে সুনামগঞ্জে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালিত হয়েছে। সন্ধ্যায় শহরের শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরবের         
প্রান্তর’ ও ‘অঙ্গীকার বাংলাদেশ’।
কর্মসূচিতে বক্তারা বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। তাই নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন জীবনভর। তিনি আলো ছড়িয়েছেন। এই আলো নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন নারীনেত্রী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী, জেলা খেলাঘর আসরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি কানিজ সুলতানা, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাংবাদিক ও আইনজীবী খলিল রহমান, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, কৃষক নেতা আবদুল কাইয়ূম, প্রথম আলো বন্ধুসভার সহ সভাপতি প্রদীপ পাল, সমকাল সূহৃদ সমাবেশের সদস্য সজীব দেব,  সমাজকর্মী মো. আকিক মিয়া, নাট্যকর্মী রাজীব দেব, আসাদুজ্জামান প্রিয়ন, সাংবাদকর্মী আল আমিন, লিপসন আহমেদ, শিক্ষার্থী মোতাহার হোসেন সানি, জাকের আহমদ প্রমুখ।