স্টাফ রিপোর্টার
সোমবার বিকালে সদর উপজেলার বেতগঞ্জ-দুর্লভপুর-মোল্লাপাড়া রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। সদর উপজেলা স্থানীয় সরকার বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে। রাস্তা উন্নয়নে ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে। এ সময় পীর মিসবাহ বলেন,‘গ্রামের মানুষের উন্নয়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার মেয়াদ কালের মধ্যে প্রতিটি গ্রামকে পাকা রাস্তায় আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবো। গ্রামীণ
অবকাঠামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন,জেলা জাপা নেতা হাজী হেলাল, ফারুক আহমদ,ব্যবসায়ী রেনু মিয়া, সফর আলী, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, মো. সাজিুদুর রহমান, শামীম আহমদ, ইউপি সদস্য-মতিউর রহমান, রওশন আরা, রেদুওয়ান আলী প্রমুখ।
এদিকে সোমবার বিকালে সদর উপজেলার সুনামগঞ্জ-ছাতক রোড টু আলমপুর ভায়া শাহপুর-মনোহরপুর রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। সদর উপজেলা স্থানীয় সরকার বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে। রাস্তা উন্নয়নে ৩৪ লাখ টাকা ব্যয় করা হবে।


