এলজিইডি-হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সম্মুখে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলসিএস অর্গানাইজার ফারুক ইসলাম,আব্দুস ছোবহান, মুর্শেদ আলম, হেলাল উদ্দিন,জামাল উদ্দিন, শওকত ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা তাদের বেতন ভাতাদি সরকারী বিধি মোতাবেক বৃদ্ধির দাবি করে বলেন,‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন অন্যান্য প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি বৃদ্ধি করা হলেও হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধি করা হয়নি। ফলে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে দ্রুত বেতন ভাতাদি বৃদ্ধির দাবী জানানো হয়। অন্যথায়, ৫ জেলায় একযোগে আগামী ২৮-২৯ আগষ্ট পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। পরে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


