বেতন বৈষম্য নিরসনের দাবি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের

স্টাফ রিপোর্টার
প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকের বেতন নির্ধারণের এক দফা দাবীতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার  উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শিক্ষক সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মহাজোট ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা আহবায়ক হারুন রশিদ।
এ সময় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন, যুগ্ম আহবায়ক দোলন তরফদার, বাদল চন্দ্র তালুকদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান তালুকদার।
মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি সুপ্রিয় রায়. দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি শৈলেন্দ্র দাস. তাহিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, বিশম্ভরপুর উপজেলা সভাপতি আব্দুল লতিফ আখঞ্জি, দোয়ারবাজার উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, দিরাই উপজেলা সভাপতি , ছাতক উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব দাস।  
সংবাদ সম্মেলন শিক্ষকরা জানান, ২০০৪ সাল পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন ছিল। কিন্ত দিন দিন সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য বেড়ে চলেছে। বর্তমানে ব্যবধান বেড়েছে তিন ধাপ। সহকারীরা শিক্ষকরা দাবি করেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের দাপে সহকারী শিক্ষকের বেতন নির্ধারণ করা। ২২ ডিসেম্বরের আগে এ দাবী মানা না হলে, ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।