বেতাগীতে স্কুল শিক্ষিকাকে নির্যাতন- বিভিন্ন উপজেলায় প্রতিবাদি মানববন্ধন

সু.খবর রিপোর্ট
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিল্পী রানী মৃধার উপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষকদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বকতব্য রাখেন, জেলা প্রাথমিক বিদ্যায় শিক্ষক সমিতির আহবায়ক হারুন রশিদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক সুপ্রিয় রায়, সদস্য সচিব আতাউর রহমান, বিপ্লব দাশ, বাদল দাশ, নমিতা সরকার, নাছরিন আক্তার, জুয়েল প্রমুখ।  
বিশ্বম্ভরপুর
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর  প্রধান সড়কে বিরাট মানববন্ধনে শিক্ষক অঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক মো. রবিউল আউয়াল, মইন উদ্দিন, মিনারা খাতুন, সেনোয়ারা খাতুন, রজত কান্তি দাশ,  সঞ্জয় গোস্বামী, চমক প্রদ চৌ:, এবিএম শহিদুল ইসলাম, নুরুল আলম, নবজরুল ইসলাম, শিল্পী রানী দাশ, ফরিদ উদ্দিন, হারুনুর রশিদ, যুগেন্দ্র কুমার সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
তাহিরপুর
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পাঠাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে,  তাহিরপুর সদর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মানবেশ রায়, ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু সরকার, রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক দেববব্রত চৌধুরী, বারুঙ্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্ত্তী, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব্রাজ সরকার, সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর রায় প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক শিক্ষিকাব্ন্দৃ ও সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য দেন প্রবীণ প্রধান শিক্ষক নিশি কান্ত রায়, রমেন্দ্র কুমার গোপ, সুদীপ ভট্রাচার্য্য, ধীরেন্দ্র তালুকদার, তাপসী সরকার, স্বপ্না চন্দ, রূপক কান্তি দে, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয় মোশারফ হোসেন, আতাউর রহমান, গোপাল চন্দ্র দাশ, হারুণ রশীদ, লিনা খানম, বিউটি সরকার প্রমুখ।
ছাতক
বরগুনা জেলার বেতাগীতে শ্রেণিকক্ষে স্কুল শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে এবং শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ছাতকে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের এক মানববন্ধন কর্মসূচী পালন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। এর আগে শিক্ষক-শিক্ষিকারা ২১ থেকে ২৩ আগষ্ট পর্যন্ত কালোব্যাজ ধারন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক দুলন তরফদার, ছাতক উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রনব দাস মিটু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, সহ-সভাপতি আশিষ কুমার দাস, অধির দাস, আরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক খালেদুর রহমান মানিক প্রমুখ।
এদিকে একই দাবিতে উপজেলা শিক্ষক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বরে পৃথক মানববন্ধন কর্মসুচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পংকজ দত্ত  প্রমুখ উপস্থিত ছিলেন।