বেদে সম্প্রদায়ের ভালবাসায় সিক্ত হলেন ডিসি ও এসপি

বিজয় রায়, ছাতক
ছাতকে বেদে সম্প্রদায়ের অকৃতিম ভালবাসায় সিক্ত হয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর রশীদসহ উপজেলার শীর্ষ কর্মকতাগণ। বেঁদে সম্প্রদায়ের অসাধারণ ও আবেগময় সংবর্ধনায় জেলা প্রশাসকসহ আগত অতিথিবৃন্দও বিষ্মিত হয়েছেন। তাদের ব্যতিক্রমধর্মী অভ্যর্থনায় অতিথিরাও হয়েছেন আবেগ-আপ্লুত। তাদের সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন আচার-অনুষ্ঠান প্রদর্শনেও মুগ্ধ হয়েছেন অতিথিরা।
বুধবার পড়ন্ত বিকেলে ছাতকের ফকিরটিলা-বেদে পল্লীতে আগমন উপলক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এক জমকালো আয়োজন করে স্থানীয় বেদেরা। জেলা প্রশাসকের আগমনকে ঘিরে বেদে পল্লীতে বিরাজ করতে থাকে সাজ-সাজ রব। চেলা নদীর তীরে অবস্থিত বেঁদে পল্লীকে সাজানো হয় তাদের মনের মত করে। নদীর তীর থেকে পল্লীর মঞ্চ পর্যন্ত কলাগাছের তোরন নির্মাণ করে সাজানো হয় রঙ্গিন কাগজের নিশানে। অথিতিবৃন্দকে আনতে একইভাবে সাজানো হয় তিনটি খেয়া। ব্যান্ড বাজিয়ে কিলবার্ন ঘাট থেকে কাঁচা হলুদ রংয়ের শাড়ী পড়া এক ঝাঁক বেদে ললনা নেচে-গেয়ে অতিথিদের নিয়ে আসে তাদের পর্ণ কুঠিরে। পল্লীর ঘাটে অথিতিদের আমন্ত্রন জানানো হয় পুস্পবৃষ্টির মাধ্যমে। মঞ্চে উঠা অতিথিদের পুষ্পমাল্য পরিয়ে দেয় বেদে ললনারা। এসময় অতিথিদের উদ্দেশ্যে তাদের সুখ-দুঃখের কাহিনী গাঁথা স্বরচির গান পরিবেশন করেন বেদে পল্লীর গায়ক নুরুল ইসলাম ও তার দল। পরে শুরু হয় বেঁদে সম্প্রদায়ের জীবন যাত্রা নিয়ে সমাজ ভিত্তিক নানা আয়োজন। সাপের খেলা, সাপ প্রদর্শন, কল্প কাহিনীর বীনের সুর, বেঁেদ নৃত্য,  ঝাঁড়-ফুক ও শিঙ্গা লাগানো।
এমন মনমুগ্ধকর আয়োজনে মুগ্ধ হয়ে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,‘বড়-বড় বহু অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ তার জীবনে অনেকবার এসেছে। কিন্তু এত আবেগ-ভালবাসায় মাখা, মমতা জড়ানো অনুষ্ঠান এটাই আমার জীবনে প্রথম। তিনি সস্তোষ্টি প্রকাশ করে বলেন,‘বেদে সম্প্রদায়ের জন্য আমার অফিসের সকল দরজা সব সময়ই খোলা থাকবে। আপনাদের সার্বিক সমস্যা নিরসনে ও সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
 সভাশেষে অতিথিদের সহধর্মীনির জন্যও বেধে সম্প্রদায়ের লোকজন বিশেষ উপহার তুলে দেয়া হয়। এনময় মহিষের শিংয়ের তৈরী সর্পাকৃতি একটি লাঠি প্রধান অতিথি জেলা প্রশাসককে বিশেষ উপহার হিসেবে তুলে দেন বেঁেদ সর্দার কফিল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও বেঁদে বিলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন-অর রশীদ, সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন-অর রশীদ, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, দেলোয়ার হোসেন, চেয়ারম্যান প্রার্থী দেওয়ান আব্দুল খালিক পীর রাজা, রাজনীতিবিদ শামছুর রহমান শামছু। সভায় স্বাগত বক্তব্য রাখেন সর্পরাজ বোরহান উদ্দিন জারারী।
এসময় বেদে সম্প্রদায়ের তাহের মিয়া সর্দার, কফিল মিয়া সর্দার, আব্দুল্লাহ আল মাইজভান্ডারী, দয়াল সর্দার, আজাদ মিয়া সর্দার, কালো মিয়া সর্দার, মাহাম্মদ মিয়া, সোলেমান মিয়া, নৃত্য পরিবেশন করেন খালেদা বেগম, পপি বেগম, চম্পা বেগম, রাহেলা বেগম, রাজু বেগম, বীণ বাজান সর্পরাজ মুক্তার মিয়া, সাপ খেলা দেখান বোরহান উদ্দিন জালালী ও  সুমন মিয়া, শিঙ্গা লাগান চম্পা বেগম। এসময় আশপাশ এলাকার শ’শ’ লোক বেঁদে পল্লীতে ভিড় জমায়। এর আগে জেলা প্রশাসক আসন্ন ইউপি নির্বাচন নিয়ে জাউয়া বাজার, গোবিন্দগঞ্জ ও ছাতকে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় যোগ দেন।