বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ জেলা শাখার কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকে হাসনাবাদ দারুল হাদিছ মাদ্রাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া জেলা শাখার কমিটি পুন:গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তেঘরিয়া মাদ্রাসার মোহতামিম শায়খ মাও. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শাখার কমিটি পুন:গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মহা সচিব আল¬ামা আব্দুল জব্বার জাহানাবাদী।
সভায় তেঘরিয়া মাদ্রাসার মোহতামিম শায়খ মাও. আনোয়ার হোসেনকে সভাপতি ও হাসনাবাদ দারুল হাদিছ মাদ্রাসার মোহতামিম মাও. আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ প্রদান করে ২৫ সদস্য বিশিষ্ট বেফাকুল মাদারিসিল আরাবিয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেফাকুল মহা সচিব আলামা আব্দুল জব্বার জাহানাবাদী বলেন,‘শান্তির ধর্ম ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। দেশের কওমী মাদ্রাসাগুলো আদর্শ জাতি ও নৈতিক চরিত্র গঠনে যুগ-যুগ ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কওমী মাদ্রাসায় কোন জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই নেই।’