বেলটা,সিলেট চ্যাপ্টার’র কার্যনির্বাহী কমিটির সভা

বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা) এর সিলেট চ্যাপ্টার এর কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলটা সিলেট চ্যাপ্টার এর কোঅর্ডিনেটর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। সভায় বেলটার নতুন কমিটির অভিষেক,এবং সিলেট বিভাগে বেলটাকে সাংগঠনিকভাবে গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জেনারেল সেক্রেটারি সুলতান আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বেলটার এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি, দোয়ারাবাজার সোনাপুর মডেল হাই স্কুলের, সহকারী শিক্ষক এমদাদুল হক মিলন, অর্গানাইজিং সেক্রেটারি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী সাইমুন আফরোজী, ট্রেজারার, দক্ষিণ সুরমা সরকারী কলেজের প্রভাষক সুমন রায়, পাবলিকেশন সেক্রেটারি, জালালাবাদ ক্যন্টনমেন্ট ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক আতিয়া আমাতুন নূর,কার্যনির্বাহী সদস্য, এহতেশামুল করিম, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর প্রভাষক বিধান চক্রবর্তী,মৌলভীবাজার আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, সরকারী দ্বিগেন্দ্র বর্মন কলেজ,বিশ্বম্ভপুর, সুনামগঞ্জের প্রভাষক মোঃ মশিউর রহমান, গোয়াইনঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, এবং কুলাউড়া ডিগ্রী কলেজ,মৌলভীবাজার এর প্রভাষক মোঃ মাহফুজুর রহমান। সভায় বক্তারা ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রেসবিজ্ঞপ্তি