জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নেরর বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিব্যাপি ইউনিয়নের উলুকান্দি,যতীন্দ্রপুর, হাওরিয়া আলীপুর, বদরপুর, ইনাত নগর, আরশিনগর গ্রামের বন্যাদুর্গত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ করেন বেহেলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদার।
এসময় একটি বাড়ী একটি খামার প্রকল্পের সারোয়ার জাহান, ইউপি সচিব আব্দুল হান্নান,নব নির্বাচিত ইউপি সদস্য, সাংবাদিক আব্দুল আহাদ, সমাজকর্মী রিপুল তালুকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


