জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে বেহেলী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ের তৃণমুলের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়নে বেহেলী বাজারের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইনু মিয়া।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উলাহ সরকার। এই ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেতা মোকসেদ আলী, নূর মিয়া, শামসুজ্জামান ধন মিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, আবু হানিফা,আব্দুল খালিক,আব্দুর রহিম,জালাল মিয়া,আফাজ উদ্দিন,আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদল সভাপতি গোলাম রব্বানী আফিন্দি প্রমুখ।


