স্টাফ রিপোর্টার
৪টি বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে সুনামগঞ্জে বিদ্যুৎ সংকট দেখো দিয়েছে। সংকট মোকাবেলায় রবিবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ এর বিক্রয় ও বিতরণ বিভাগ জানায়, রামপাল ইউনিট ১, ভোলা জিটি ২, পায়রা ইউনিট ২ এবং ভেড়ামারা এইচভিডিসি ব্লক ১ এ সমস্যার কারণে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি সৃষ্টি হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের রুটিন করা হলেও তা মানা হচ্ছে না। সোমবার বিকালে টানা প্রায় দেড় ঘন্টা বিদ্যুৎ ছিল না। গত রবিবার বিকাল ৩টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত ৪ বার লোডসেডিং হয়। এতে প্রায় আড়াই ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না সুনামগঞ্জ পৌর শহরে। দিনে-রাতে সমান তালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। পাশাপাশি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে কাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রামপাল ইউনিট-১ রোটর আর্থ ফল্ট দেখিয়ে ট্রিপ করে এবং ভোলা নতুন বিদ্যুৎ এর জিটি-২ ডিপি হাই দেখিয়ে ভোর ৬টা ১৯ মিনিটে ট্রিপ করে। এদিকে গত ২২ ডিসেম্বর পায়রা ইউনিট ২ মাইনর মেইনটেনেন্সের কারণে বন্ধ আছে। এছাড়াও গত ৭ জানুয়ারি থেকে ভেড়ামারা এইচভিডিসি ব্লক ১ বাৎসরিক সংরক্ষণের জন্য বন্ধ আছে। এসব কারণে প্রায় ১৫৯০ বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। রবিবার থেকেই লোডসেডিং চলমান রয়েছে, সোমবার আরও বৃদ্ধি পেয়েছে।
রামপাল ইউনিট আগামী ৫-৬ ঘন্টার মধ্যে সিস্ক্রোনাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভেড়ামারা এইচভিডিসির সংরক্ষণ কাজ ১১ জানুয়ারি শেষ হবে এবং পায়রা ইউনিট ২ এর সংরক্ষণ কাজ আগামী ২৪ জানুয়ারি শেষ হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, কিছু পাওয়ার বিদ্যুৎ প্লান্টে সমস্যা হওয়ার কারণে লোডশেডিং করতে হচ্ছে। ১১ জানুয়ারি ভেতরে সমস্যার সমাধান হয়ে যাবে।
সুনামগঞ্জ পৌর শহর আশেপাশের এলাকায় সোম ও মঙ্গলবারের লোডসেডিংয়ের সময়সূচি-
হাজীপাড়া, নতুনপাড়া, শান্তিবাগ, মরাটিলা, ময়নার পয়েন্ট, হাসননগর, বেতগঞ্জবাজার, জালালপুরে বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ২টা থেকে ৩টা, বিকাল ৫টা থেকে ৬টা, রাত ৮টা থেকে রাত ৯টা, রাত ১১টা থেকে ১২টায় লোডশেডিংয় হবে।
কোর্ট পয়েন্ট, লম্বাহাটি, আমপাড়া, পূর্ব তেঘরিয়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, জামাইপাড়া, দক্ষিণ আরপিননগর, রায়পাড়া, সোমপাড়া, মোক্তারপাড়া, ট্রাফিকপয়েন্ট, কালীবাড়ি, লঞ্চঘাট, উকিলপাড়া, কাজির পয়েন্টে, বিহারী পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট, এসপি বাংলা দুপুর ১টা থেকে ২টা, বিকাল ৪টা থেকে ৫টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা, রাত ১০টা থেকে ১১টায় লোডশেডিং হবে।
তেঘরিয়া, বড়পাড়া, বাগানবাড়ি, ভাটিরবন কিত্তা, পড়াপাড়া, পশ্চিম তেঘরিয়া, সাহেব বাড়ী ঘাট, উত্তর আরপিননগর, পশ্চিম বাজার, মধ্যবাজার, জগন্নাথবাড়ি, পুরাতন জেইলরোডে রাত ১২টা থেকে ১টা, দুপুর ১২টা থেকে ১টা, বিকাল ৩টা থেকে ৪টা, সন্ধ্যা ৬টা থেকে ৭টা, রাত ৯টা থেকে ১০টায় লোডশেডিং হবে।
ষোলঘর, ধোপাখালী, নবীনগর, বিলপাড়, আলীপাড়া, বনানী পাড়া, মাইজবাড়ী, বদিপুর, মোহাম্মদপুর, মাইজবাড়ি, ডাকুয়াখালী, অচিন্তপুর, হামিলপুর, শেকেরগাঁও, আইমাগাঁও, আমবাড়ী বাজার, আমবাড়ী গ্রাম, যোগিরগাঁও, ধনপুর, হাজারীগাঁওয়ে রাত ১২টা থেকে ১টা, দুপুর ১২টা থেকে ১টা, বিকাল ৩টা থেকে ৪টা, সন্ধ্যা ৬টা থেকে ৭টা, রাত ৯টা থেকে ১০টায় লোডশেডিংয় হবে।
পশ্চিম হাজীপাড়া, বিজিবি ক্যাম্প, মৌচাক, মল্লিকপুর, বৈঠাখালী, নতুন বাসস্ট্যান্ড, মার্কাজ মসজিদ, বিসিক, ওয়েকখালী, গনিপুর, হাসনবসত, কালিপুর, পিরিজপুর, জলিলপুর, ফরিকনগর, শ্রীপুর, হবতপুরে দুপুর ১টা থেকে ২টা, বিকাল ৪টা থেকে ৫টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা, রাত ১০টা থেকে ১১টায় লোডশেডিংয় হবে।
ইকবালনগর, টিটিসি, জেলাখানা, হালুয়ারগাঁও, বাহাদুরপুর, জানিগাঁও, বাবারবাড়ি, বৈষবেড়, নীলপুর, তাজপুর, গোবিন্দপুর, লাল গোবিন্দপুর, মদনপুর, দিরাই রাস্তার মোড়, নারায়নপুর, কাঠইর, চন্ডিটিয়র, কলাইয়ায় বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ২টা থেকে ৩টা, বিকাল ৫টা থেকে ৬টা, রাত ৮টা থেকে রাত ৯টা, রাত ১১টা থেকে ১২টায় লোডশেডিংয় হবে।
- জগন্নাথপুরের সেই বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ/ বাড়ির মালিক ও ছেলে গ্রেপ্তাার
- হ্যাট্টিক জয় সিলেট স্ট্রাইকার্সের


