অবৈধভাবে বালু পাথর উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের দায়ে ৮ টি বালু বোঝাই বাল্কহেড আটক ও ৩ টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার রাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ টি বাল্কহেড নৌকা আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার মো. সাদি উর রহিম জাদিদ ৩ টি মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু পথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।