বৈশাখী টিভিতে নিয়োগ পেলেন অরুণ চক্রবর্তী

স্টাফ রিপোর্টার
বৈশাখী টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বার্তা সংস্থা ইউএনবি জেলা প্রতিনিধি  ও দৈনিক সুনামঞ্জের সময় পত্রিকার বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী। তিনি গত ১১ জানুয়ারি বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম স্বাক্ষরিত নিয়োগপত্র লাভ করেন। এছাড়া তিনি জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় কর্মরত রয়েছেন।