বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
আনন্দঘন পরিবেশে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।
সংসদ সদস্য, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনষ্ঠানে এসে শুভেচ্ছা জানান। বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সাংবাদিক ও কলামিস্ট অ্যাড. হোসেন তৌফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সনাকের সাবেক সভাপতি নূরুর রব চৌধুরী, সিনিয়র সাংবাদিক রওনক আহমদ, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ সাংবাদিক শেরগুল আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, পৌর কলেজের সহকারি অধ্যক্ষ শাহ আবু নাসের প্রমুখ।
বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যবসায়ী নূরুল হাসান আতাহের, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, বাংলাদেশ সময় প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, প্রথম ভোর প্রতিনিধি আমিনুল ইসলাম, ব্যবসায়ী হাবিবুর রহমান রয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, জেলা সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান রাসেল ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।