বৈশাখের শুরু থেকে সরকারি ভাবে ধান ক্রয়ের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা কৃষক সংগ্রাম সমিতি। রবিবার বেলা ১১টায়জেলা প্রসাশকের কার্যালয়ে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বৈশাখের শুরু থেকে হাটে হাটে ক্রয়কেন্দ্র চালু করে ন্যায্যমূল্যে সরকারকে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করার দাবি জানানো হয়।
এছাড়াও উৎপাদন উপকরণের মূল্য কমানো, উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মূল্য নির্ধারণ, সকল কৃষককে কৃষি কার্ড প্রদানের যথাযথ ব্যবস্থা, সরকারি খাদ্য গুদামের হয়রানি ও ওজনে কারচুপি বন্ধ এবং খাদ্য গুদাম বৃদ্ধি করা এবং অবিলম্বে ভূমিহীন গরীব কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি জানানো হয়।
-প্রেসবিজ্ঞপ্তি
- বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন
- সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে যান চলাচলে ভোগান্তি


