ব্যাংক এশিয়া লি. এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ব্যাংক এশিয়া লি. এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ব্যাংক এশিয়া লি. প্রধান আর্থিক অন্তুর্ভুক্তি কর্মকর্তা জাকির হোসেন ভুঁইয়া। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লি. সহকারী প্রধান আর্থিক অন্তুর্ভুক্তি কর্মকর্ত মো. শিহাবুল আলম, বিডিএস সঞ্জয় কুমার রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন।