স্টাফ রিপোর্টার
আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে সোমবার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস বলেন, ‘স্থানীয়
পত্রিকাগুলোয় ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বিজ্ঞাপনে ইমনের ছবির উপরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। তাতে আচরণবিধি লঙ্ঘন হয়। এজন্য এই জরিমানা করা হয়েছে।’


