ব্যারিস্টার ইমনের ঢেউটিন বিতরণ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউপির হালুয়াঘাট, বেরিগাঁও, জাহাঙ্গীরনগর ইউপির আমপাড়া, চৌমুহনীবাজার, মঙ্গলকাটা বাজার ও মুক্তিযোদ্ধা অফিসসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। সোমবার বিকালে বন্যা প্লাবিত এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন তিনি। পরে দরিদ্রদের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক        
মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, আওয়ামী লীগ নেতা ইশতিয়াক শামীম, সুরমা ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মকছুদ আলী,  যুব লীগ নেতা অমল চৌধুরী, অ্যাড. নাসিরুল হক আফিন্দী প্রমুখ।