স্টাফ রিপোর্টার
নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারাজানা শীলার বাবা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমনের শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী দেবীদ্বার ইউছুফপুর বড়বাড়ি’র বাসিন্দা ( বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত) এম এ কাসেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। হৃদরোগ ও অন্যান্য সমস্যাজনিত কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ওখানেই তার মৃত্যু ঘটে। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে মারা গেছেন।
মরহুমের প্রথম জানাজা আজ বাদ এশা ওয়ারী জামে মসজিদে এবং ২য় জানাজা বাদ জুমআা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুরে অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম জানিয়েছেন, মরহুমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ড. জয়া সেন গুপ্তা, শামীমা আক্তার খানম শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


