ব্যারিস্টার তাপস’র পক্ষে চপলের প্রচারণা

স্টাফ রিপোর্টার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস’র পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
রবিবার তিনি রাজধানীর চকবাজার ও লালবাগ এলাকায় ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
এসময় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলুসহ সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকার উন্নয়নের জন্য সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন। ঢাকা আমাদের গর্ব। ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে তাকে বিজয়ী করতে হবে।