লন্ডন প্রতিনিধি
ব্রিটেনের বর্ষসেরা চিকিৎসক (জিপি অব দ্য ইয়ার) মনোনীত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা হুসেইন। জাতীয় স্বাস্থ্য বিষয়ক সেবা সংস্থা (এন-এইচ-এস) তাকে এই সম্মাননা প্রদান করেছে। ইস্টলন্ডনের নিউহ্যামের বাসিন্দা ফারজানা হুসেইন গেল ১৮ বছর ধরে স্থানীয় পর্যায়ে শ্রেষ্ঠ চিকিৎসকের খেতাব পেয়ে আসলেও এবারেই তিনি জাতীয় পর্যায়ে জিপি বা বর্ষসেরা চিকিৎসক মনোনীত হলেন। সেরা চিকিৎসককে সম্মান জানাতে ডাক্তার ফারজানার ছবিসহ রাস্তায় বিলবোর্ডে টানিয়েছে স্থানীয় কাউন্সিল। যুক্তরাজ্যের লন্ডনে পিকাডিলি সার্কাসের সামনে তাকে নিয়ে বিলবোর্ড টাঙানো হয়েছে। এতে দেখা যাচ্ছে, বিলবোর্ডটির সামনেই দাঁড়িয়ে রয়েছেন ফারজানা হোসেইন। ডা. ফারজানা হোসেইন এবং তার টিম করোনা মহামারিতে ব্রিটেনের রোগীদের চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডা. ফারজানা হোসেইন ১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত।
দুই কন্যা সন্তানের জননী ডা. ফারজানা হোসেইন যুক্তরাজ্যের ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করায় তার লক্ষ্য বলে জানিয়েছেন ডা. ফারজানা হোসেইন। ফারজানা হুসেইন টানা তিন বছর নিউহ্যামে স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন। সেইসঙ্গে নিউহ্যামের জেনারেল প্র্যাকটিস ফেডারেশন বোর্ড এর ডিরেক্টরের দায়িত্বও পালন করে আসছেন। এছাড়াও তিনি ব্রিটেনের এনএপিসি কাউন্সিলের সদস্য। ১৯৭০ সালে স্কলারশিপ নিয়ে ব্রিটেনে চিকিৎসা বিজ্ঞানে পড়াশুনা করতে আসেন ফারজানা। এরপর থেকে তাদের পরিবার এখানেই বসবাস করে আসছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হচ্ছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে মারণ এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ২৭৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১৩১ জনের।
- ছাতকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মধ্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
- করোনার থাবায় মধ্যবিত্তের নাভিশ্বাস


