ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে হাতে-কলমে প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এটুআই প্রোগ্রামের সহায়তায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকল্পের জেলা ব্র্যান্ডিং বিশেষজ্ঞ উপ সচিব দৌলতুজ্জামান খান, প্রকল্পের কনসালটেন্ট উপ সচিব মো. শামসুজ্জামান।
কর্মশালা প্রশিক্ষণ প্রদান করেন পর্যটন বোর্ডের সহকারী পরিচালক বুরহান উদ্দিন, এটুআই প্রকল্পের ইয়াং প্রফেশনাল ওমর ফারুক ও প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম।