স্টাফ রিপোর্টার
ব্লু-স্কাই একাডেমীর প্রথম বর্ষপূর্র্তি ও ফলাফল প্রকাশ উপলক্ষে স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার সকালে একাডেমীর হল রুমে এ উপলক্ষে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ব্লু-স্কাই একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
সহকারী শিক্ষক রাজিয়া সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, কুরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ব্লু-স্কাই একাডেমীর অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম জাকের।

