ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন বাজারে আ.লীগের এক কর্মীসভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫ শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগদান করেন।
প্রবাসী আ.লীগ নেতা আলহাজ্ব আরমুছ আলীর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা সুলতান মনসুর ও ছাত্রলীগ নেতা আতাউল সানির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল, দোয়ারা উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক শামীমুল ইসলাম, ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য ও জাউয়াবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল হক, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য, ছোরাব আলী, দেওয়ান আবুল কালাম মাষ্টার, আফতাব উদ্দিন, শাহীন তালুকদার, মুজিব মালদার, এমাদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, মাষ্টার কফিল উদ্দিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, রইছ উদ্দিন মেম্বার।


