বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতাপরিশোধ বই বিতরণ

স্টাফ রিপোর্টার
শহরের বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবার আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে ভাতা পরিশোধ বহি বিতরণ করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
এসময় ১১৭ জন বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধি ভাতা ভোগীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক খান মোতাহের হোসেন, পৌর সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।