স্টাফ রিপোর্টার
বাংলা চলচ্চিত্রের বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মা নায়ক সালমান শাহ’র ৫২তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সালমান শাহ স্মৃতি পরিষদের আয়োজন অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, পৌর কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক শেরগুল আহমেদ, সাংস্কৃতিক মঞ্চের আহবায়ক প্রদীপ পাল নিতাই, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আবৃত্তি শিল্পী শেখ রবিউল ইসলাম পুলক, থিয়েটার সুনামগঞ্জ দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সন্তোষ কুমার চন্দ মন্তোষ, সালমান শাহ স্মৃতি পরিষদ সভাপতি ও পৌর কমিশনার আহসান জামিল আনাছ, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আাতাউর রহমান আতাব, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ, সংস্কৃতিকমীর্ ডিউক চৌধুরী, তুলনা আনাছ, সামির পল্লব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির নিয়মেই চলে জন্ম আর মৃত্যুর চক্র। কিন্তু কিছু কিছু মানুষের অস্বাভাবিক চলে যাওয়া যেন মানতে পারে না মন। এমন এক নক্ষত্র সালমান শাহ। বাংলা সিনেমাপ্রেমী দর্শকের কাছে এক পরম আবেগের নাম সালমান শাহ। তিনি বহুদিন বেঁচে থাকবেন তাঁর ভক্তদের মাঝে।


