ভলিবল খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

কামরান আহমদ
তৃণমূল পর্যায়ে বাছাইকৃত প্রতিভাবান  ভলিবল খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ১০ দিনব্যাপী এই ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মুনিম, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, ক্রীড়া সংস্থার কার্য-নির্বাহী সদস্য জুনেদ আহমেদ,   আকবর আলী, প্রদীপ পাল নিতাই প্রমুখ।
জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায়  এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ্ব ১৬ বয়সভিত্তিক বালকদের নিয়ে ভলিবল প্রশিক্ষণ চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। ১০দিনব্যাপী  ভলিবল প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন উপজেলা থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছে। তৃণমূল পযার্য়ে বাছাইকৃত ভলিবল খেলোয়াড়দের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন ভলিবল কোচ খান তৌহিদুল ইসলাম। ১০দিনব্যাপী ভলিবল প্রশিক্ষণ কর্মসূচি শেষে চূড়ান্তভাবে ১৫ জন খেলোয়াড় বাছাই করা হবে।