জগন্নাথপুর প্রতিনিধি
সদ্য অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন দলীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী, দেশে বিদেশে অবস্থানরত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, নির্বাচন চলাকালে আমার প্রচার প্রচারনায় যারা অংশ নিয়েছেন এবং যারা ভোট দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শনিবার নির্বাচন পরবর্তী এক সভায় উপরোক্ত কথা বলেন।
বিকেলে পৌরশহরের একটি রেস্তুুরায় সাবেক প্যানেল মেয়র আবাব মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুক্তরাজ্য প্রবাসি মামুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা শশিকান্ত গোপ, যুবলীগ নেতা হুমায়ুন আহমদ, এমদাদ আহমদ, ইব্রাহিম আলী, নির্লেন্দ্র গোপ, সিদ্দিকুর রহমান, আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া, আখলাকুর রহমান, কয়সর রশিদ, আব্দুল আহাদ, আব্দুল মতিন প্রমুখ।


