স্টাফ রিপোর্টার
টানা বর্ষণে মাটি সরে ভেঙ্গে গেছে আব্দুজ জহুর সেতুর পশ্চিমাংশে সুনামগঞ্জ-সাচনা-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সংযোগ সড়কের একাংশ। বালিমাটি দেবে বৃষ্টির পানি মাটির ভেতরে ঢুকায় গর্ত হয়ে সড়কের মাটি ধসে পড়েছে । যা পাকা রাস্তায় আঘাত হানছে। এখনই জরুরী পদক্ষেপ না নিলে অব্যাহত বৃষ্টিপাতে গর্তের আকার বড় হয়ে সড়ক ভেঙে যেতে পারে বলে আশংকা পথচারিদের। এতে জেলা শহরের সাথে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
- বাঁধ পরিদর্শন করলেন অ্যাড. শামীমা শহরিয়ার
- প্রয়াত স্বামীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়েই কৃষকের পাশে দাঁড়ালেন জয়া সেন


