দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।
সোমবার দুপুরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের বন্যা কবলিত গ্রামে গ্রামে নৌকা যোগে বানভাসি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় জয়া সেনগুপ্তা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক ব্যবহারের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ওসি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, যুবলীগ নেতা কোহিনুর মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, ছাত্রলীগ নেতা ফায়েজ চৌধুরী, পুলক, সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব নুর, যুগ্ম আহবায়ক রায়হান হোসেন প্রমুখ।
- এস.আই.ইউ’র দুই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
- তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান


