দিরাই প্রতিনিধি
হাওরের কাঁদা মাটির ঘ্রান আর কৃষক, শ্রমিক আপামর জনতার ভালবাসা হৃদয়ে লালন করে অজপাড়াগাঁও থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাটির জনপদকে যারা পরিচিত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
একাত্তরের স্বাধীনতা সংগ্রামে সাবসেক্টর গঠন করে তার নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতাকে তরান্বিত করে ছিলেন তিনি। দেশের সামাজিক, সাংবিধানিক প্রতিটি ক্রান্তীকালেই অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। জীবনের শেষ সময়ে এসে সংবিধান সংশোধনের মাধ্যমে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করার কাজটুকুও শেষ করে গেছেন। আজন্ম সাধারণ মানুষের কল্যানেই কাজ করে গেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় দিরাই প্রেসক্লাবের সামনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে ভাটি উন্নয়ন সংসদ কর্তৃক প্রকাশিত ভাটির কন্ঠের সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ সংখ্যা প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ভাটি উন্নয়ন সংসদের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সরদার এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়ের মিয়ার যৌথ পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাড. সামছুল ইসলাম, দিরাই উপজেলা যুব লীগের সভাপতি রঞ্জন কুমার রায়, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা তোরণ মিয়া, দিরাই পৌরসভার প্যানেল মেয়র ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশ^জিত রায়, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন দাস, যুবলীগ নেতা মোহন চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নোমান আহমেদ, ইকবাল সরদার, সুয়েব চৌধুরী, মো. রাজীব চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সবুজ মিয়া, মিজানুর রহমান, লালন মিয়া, কামরুজ্জামান, সারোয়ার আহমেদ, দেভাশীষ রায় রিঙ্কু, রাহাত মিয়া রাহাত।
স্বাগত বক্তব্য রাখেন ভাটি উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জিত বর্মন। পরে সকল অতিথিবৃন্দ ভাটিরকণ্ঠ “সুরঞ্জিত সেনগুপ্ত” স্মরণ সংখ্যাটির মোড়ক উম্মোচন করেন।
- লম্পট ও হত্যাকারী ইয়াহিয়া সর্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক
- কমিউনিটি প্যারামেডিকদের মনিটরিং বিষয়ে কর্মশালা


