স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লার ভাটি বাংলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে বুধবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ রন্টু কুমার দাসের সভাপতিত্বে এবং প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রামানন্দ দাস, দাতা সদস্য মাখন লাল দাস, বীর মুক্তিযোদ্ধা রবিন্দ্র চন্দ্র দাস ও বীর মুক্তিযোদ্ধা দাতা সদস্য হরেন্দ্র চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা দরশন মাষ্যদাস, কলেজ কমিটির সদস্য অরুণ কুমার দাস, প্রতিষ্ঠাকালীন সদস্য উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস পীযুষ ও কালাই মিয়া তালুকদার, দাতা সদস্য প্রবিত্র কুমার দাস, হাজী আলী আকবর সরকারি কলেজের প্রভাষক পৃথেশ চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য মিহির রায় প্রমুখ।
- জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
- বিশ্বম্ভরপুরের বাদাঘাট (দ.) ইউনিয়নে শিশু অধিকার সপ্তাহ উদযাপন


