‘ভারতীর শিলং অনলাইন তীর’ খেলা বন্ধের দাবিতে আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ‘ভারতীর শিলং অনলাইন তীর’ নামক জুয়া খেলা বন্ধ ও এলাকাবাসীকে সচেতন করার লক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বালিয়াঘাট নতুন বাজারে স্থানীয় বিজিবি ও এলাকার ঐক্যবদ্ধ সচেতন মহলের উদ্যোগে এ আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বালিয়াঘাট নতুন বাজারের মেইন রোড প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল বালিয়াঘাট নতুন বাজারের মেইন রোডে জেলা  পরিষদ প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার মো. ফখর উদ্দিন, নায়েব আবুল কালাম, ৬নং ওয়ার্ড সদস্য নুরুল আমীনসহ বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়িকগণ।
সভায় বক্তারা ভারতের শিলং অনলাইন তীর খেলা একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে জুয়াড়ী এজেন্টদের এসব বন্ধ করে ভাল পথে চলার পরামর্শ দেন। অন্যথায় এসব জুয়াড়ীদের এলাকার সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার ঘোষণা করেন।