ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় ২ লাখ ৯৪ হাজার শেখ নাসির উদ্দিন বিড়ির চালানসহ আব্দুল মোছাব্বির (৭০) নামের এক চোরা কারবারিকে আটক করেছে র্যাব ৯। এসময় আব্দুল মোছাব্বির (৭০) নামে একজনকে একটি প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়। রবিবার উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালীদাস (কাইল্লাচর) গ্রাম থেকে বিড়িসহ তাকে আটক করা হয়। মোছাব্বির চরকালীদাস (কাইল্লাচর) গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র। এ ঘটনায় র্যাব-৯ (সিপিসি-৩) এর উপ-পরিদর্শক মোহাম্মদ সুমন ভুইয়া বাদী হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে র্যাব-৯ একটি দল চরকালীদাস গ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় সড়কে একটি সাদা রংয়ের প্রাইভেট কারে তল্লাশী করে বিড়ির চালানসহ আব্দুল মোসাব্বিরকে আটক করে র্যাব। র্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে গাড়ি রেখে কার চালক পালিয়ে যায়। সোমবার সকালে চোরা কারবারি আব্দুল মোছাব্বিরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার ওসি শেখ মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
- ঈদগাহে নয়, ঈদের জামাত মসজিদে আদায়ের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
- অসহায়, দুস্থ, ও ছিন্নমূলদের ইফতার ও মাস্ক তুলে দিলো ছাত্রলীগ


