ভারতীয় মদসহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল ৪৪ (চুয়াল্লিশ) বোতল ভারতীয় অফির্সাস চয়েস হুইস্কিসহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে বিশ^ম্ভরপুর থানাধীন রামপুর সাকিনের জনৈক ইউছুফ আলীর বাড়ির সামনে হতে গ্রেফতারকৃত আসামীর নাম মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি