স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ বড়কাপন পয়েন্টে থেকে পাঁচটি বস্তায় ২৩৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও একটি সিএনজিসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে ও র্যাব-৯ এর সযোগিতায় বড়কাপন পয়েন্ট থেকে মাদকসহ ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আলতাব আলীর ছেলে আব্দুল হক (৩৫), নুরুল্লাপুর গ্রামের হাছন আলীর ছেলে ইসলাম উদ্দিন (২৬), একই গ্রামের কালা মিয়ার ছেলে মো. জয়নাল (২২)।
জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনামগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
- যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে – মুহিত
- পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন


