স্টাফ রিপোর্টার
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মি মেঘালয়ের (জিএনএলএম)’ বড় মাপের ক্যাডার কোচিং মারাক ওরফে ডেরেন মারাককে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সুনামগঞ্জের
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার বৃহস্পতিবার বিকালে শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন তার।
গত ১০ জুলাই রাত পৌনে ১০ টায় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বারেকের টিলার পাশের করইগড়ার বাসিন্দা স্থানীয় ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান পুলক মারাক’এর বাড়ি থেকে কোচিং মারাককে গ্রেপ্তার করে পুলিশ। ১১ জুলাই তাহিরপুর থানায় বর্ডার কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টে মামলা রুজু করে কোচিং মারাককে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ঐ দিন জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার পুলিশ কোচিং মারাককে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের জন্য আবেদন জানালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিন ভুইয়া ২ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং হিলসের মেন্দিপাথর গ্রামের নিপু মারাকের ছেলে কোচিং মারাক ওরফে ডেরেন মারাক মেঘালয়ের একজন বড় মাপের সন্ত্রাসী। সে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি মেঘালয়ের একজন সদস্য। তার নেতৃত্বে মেঘালয়ে ইতিপূর্বে কয়েকজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে।
- ছাতকের ধনি টিলায় পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসক বরাবরে তদন্ত প্রতিবেদন
- সরানো হয়েছে বিদ্যুৎ লাইন, চালু হয়েছে ভবনের কাজ


