ভালো করেছে মেয়েরা/ জিপিএ-৫ পেয়েছে ৬৬৮ জন, জেলায় সেরা জুবিলী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ছেলেদের চেয়ে ভালো করেছে মেয়েরা। জেলায় ২৩ হাজার চারশ ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ছেলে ১০ হাজার ২১৬ জন, মেয়ে ১৩ হাজার দুইশ ৬৩ জন। পাস করেছে ১৮ হাজার ছয়শ নয় জন। পাসের হার ৭৯.২৬ শতাংশ। এরমধ্যে ছেলে আট হাজার পাঁচ এবং মেয়ে ১০ হাজার ছয়শ চার জন পাস করেছে। ছেলেদের পাসের হার ৭৮.৩৬ এবং মেয়েদের ৭৯. ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৬৮ জন। এরমধ্যে ছেলে ৪০৭ এবং মেয়ে ৫৬১ জন।
জেলায় সবচেয়ে ভালো করেছে ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ২২৯ জন পাস করেছে। পাসের ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর ২২৭ জন পাস করেছে। পাসের হার ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমান খান গেল জুনের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল জেলা। এরমধ্যেও শিক্ষার্থীরা মনোবল হারায় নি। অনেকের বই খাতা ভেসে গিয়েছিল। এই অবস্থায়ও ভালো ফলাফলে আমরা খুশি।